সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

পুঠিয়ায় কর্মকর্তার সাথে মতবিরোধে সভা বয়কট করলেন চেয়ারম্যানরা

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

আরিফ সাদাত, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সাথে মতবিরোধের জেরে দু’টি সভা বয়কট করেছেন চেয়ারম্যানগণ। জনপ্রতিনিধিদের দাবি ওই কর্মকর্তা বদলি না হওয়া পর্যন্ত তারা উপজেলা পরিষদের কোনো সভায় অংশগ্রহণ করবেন না। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রকল্পের অর্থ প্রদান প্রসঙ্গে ৬টি ইউপি চেয়ারম্যান ও হিসাবরক্ষণ কর্মকর্তার সাথে গত কয়েক মাস থেকে মতবিরোধ চলে আসছিল। বিষয়টি সুরাহা করতে পরিষদের গত মাসের সমন্বয় সভায় হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদকে উপস্থিত হতে একাধিকবার ডাকা হয়। কিন্তু তিনি ওই ডাকে সাড়া না দেয়ায় জনপ্রতিনিধিদের পাশাপাশি পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও তার প্রতি নাখোশ হোন।

গতকাল সকালে মাসিক সমন্বয়সভা ও ২১ ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতিমূলক দু’টি সভার আয়োজন করা হয়। সভা দু’টিতে স্থানীয় সংসদ সদস্য মনসুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানে জনপ্রতিনিধিগণ উপস্থিত না হওয়ায় দু’টি সভাই স্থগিত করা হয়। বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজি সুলতান বলেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ জনপ্রতিনিধিদের কোনো প্রকার তোয়াক্কা করেন না। আমাদের কাজের সহযোগিতা তো দুরের কথা তার উল্টা-পাল্টা কথা বার্তায় সকলে অতিষ্ঠ। এ বিষয়টি গত মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে ওই কর্মকর্তা বদলি না হওয়া পর্যন্ত আমরা কেউ পরিষদের কোনো সভায় অংশগ্রহণ করবো না।

তবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জনপ্রতিনিধিদের সাথে আমার কোনো মতবিরোধ নেই। আর আমার উপর নাখোশ হয়ে মাসিক সভা বয়কট করার বিষয়টি জানা নেই। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু বলেন, জনপ্রতিনিধিদের অভিযোগ হিসাবরক্ষণ কর্মকর্তা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ কারণে তারা কেউ আজ পরিষদের গুরুত্বপূর্ণ দু’টি সভায় উপস্থিত হননি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, এই মহুর্তে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলবো।


আরোও অন্যান্য খবর
Paris