শিবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। শনিবার (১১ নভেম্বর) বেলা আড়াইটায় গোয়াবাড়ী চাঁদপুর মাদ্রাসা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি গার্ড অফ অর্নার জানিয়ে সম্মান জানায়। পরে সেখানে জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ সময় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।