বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

এবার লাভের আশা নিয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু

Paris
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার, লালপুর
এবারে লাভের সম্ভাবনা নিয়ে উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলটি ৯১তম আখ মাড়াই মৌসুম শুরু করেছে। ১০ নভেম্বর শুক্রবার বিকেলে মিলের ডুঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্রের মহা পরিচালক ড.অমর আলী, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজিব, উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ। স্বাধীনতার পর থেকে মিলটি লাভের চাইতে লোকসানের ঘানি টানতে হয়েছে বেশি ভাগ সময়। এবার মিল কর্তৃপক্ষর কড়া নজরদারিতে পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই বন্ধ থাকার কারণে লাভের সম্ভাবনা দেখছেন মিল কর্তৃপক্ষ। সুগার মিল সূত্রে জানা যায়, এ বছর ৩৫৯ জন পাওয়ার ক্রাশার মালিককে ক্রাশার বন্ধ রাখার জন্য চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আখের মূল্য ২২০ টাকা মণ নির্ধারণ করা হয়েছে। কাংখিত আখ পেলে মিলটির লাভের মুখ দেখার আশা রয়েছে। ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে ১১ হাজার ৭৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬.৯০ ভাগ। উৎপাদিত চিনির মূল্য ধরা হয়েছে একশত পঞ্চাশ কোটি টাকা বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris