বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন শেখ হাসিনা : খাদ্যমন্ত্রী

Paris
Update : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

তথ্য বিবরণী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অসহায় মানুষের বেঁচে থাকার অবলম্বন করে দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা দিয়ে অসহায় মানুষকে ইজ্জত করেছেন তিনি।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে নিয়ামতপুরে বীরজোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পারইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দু:খজনক হলেও সত্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার আগে অনেকই পরিবারে ও সমাজে অমর্যাদা পেয়েছেন। এখন কেউ বয়স্কভাতা পায়, কেউ বিধবাভাতা, কেউবা আশ্রয়ণের ঘর পেয়েছেন। মাথা গোজার ঠাঁই পেয়ে, নিজের জন্য ঔষধ কিনতে পেরে তাঁরা এখন অনেক খুশি। বিশ্বের বুকে বাঙালিকে পরিচিত করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সাড়ে তিন বছর মানুষের জন্য কাজ করার সুযোগ পান। দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আগে মুশতাক ও জিয়ার ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয় তাঁকে ।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। বিএনপি গণতন্ত্রের শত্রু উল্লেখ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই দলের প্রতিষ্ঠাতা। তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। জিয়ার আমলে হাঁ না ভোট হয়েছে। সব ভোটেই কারচুপি করেছে তারা।
পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুজিব গেন্দা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম।


আরোও অন্যান্য খবর
Paris