বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

ভারত থেকে অস্ত্র-বিস্ফোরক পাচারের সময় নদীতে ঝাঁপ দিয়ে পালালো ছেলে, আটক হলেন বাবা

Paris
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও ৭ কেজি ৪৫০ গ্রাম বিস্ফোরক বা গানপাউডারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সীমান্তবর্তী সূর্যনারায়ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে বাবা আটক হলে তার ছেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের জহুরপুর বিওপির একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে পাচারকারীকে আটক করে। শনিবার (২৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন।

আটককৃত ব্যক্তি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫০)। অভিযানে আটককৃত মনিরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২) নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত অস্ত্র ও গোলাবারুদের মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন জানান, অস্ত্র-গোলাবারুদ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হেরোইন পাচারের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হচ্ছে। গত এক বছরে ৬০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্বার করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। আফগানিস্তানে তৈরি করে ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছে এসব হেরোইন। বিজিবি আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা তেকোনা নামক নদীর চরে বিজিবির একটি টহল দল। শনিবার বিকেলে দুইজন ব্যক্তি একটি পাতিল নিয়ে আসতে দেখলে তাদের গতিবিধি সন্দেহ হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে শুরু করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এসময় পাতিলসহ মনিরুল ইসলামকে আটক করা গেলেও পালিয়ে যায় তার ছেলে খায়রুল ইসলাম। আটককৃত মনিরুল ইসলামের কাছে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, বিজিবি ভারতীয় সীমান্ত এলাকায় মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বদ্ধপরিকর। এছাড়াও ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris