চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার, ১জন’কে আটক করেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট হতে চৌডালাগামী রাস্তায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার নয়াগাঁ দেবীনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মিঠুন (২৮)। সে আটকের পর র্যাবের কাছে অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি চৌকষ অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জের কানসাট ইউনিয়নের হরিপুর মহিলা বাজার হতে চৌডালাগামী রাস্তায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মিঠুন কে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ গুলি সহ আটক করা হয়। উক্ত অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে বলে এসব জানায়
র্যাব।