বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

দেশের সার্বিক উন্নয়নের সাথে শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন হয়েছে : খাদ্যমন্ত্রী

Paris
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তখনই দেশের সার্বিক উন্নয়নের সাথে শিক্ষা ব্যবস্থারও উন্নয়ন হয়েছে। নতুন প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষকদের প্রতি বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরার আহবান জানান। গতকাল শুক্রবার সকালে নিয়ামতপুর বহুমূখি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। স্মার্ট বাংলাদেশ বিনির্মানেও তাঁরা অগ্রণী ভূমিকা রাখবেন। এসময় তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের ডিজিটাল লিটারেসি শিক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিকতা শিক্ষা দেওয়ার আহবান জানান। খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষকদের মর্যাদা দিয়েছেন। শিক্ষার জাতীয়করণে তিনি গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন তিনি।মোবাইলে উপবৃত্তির টাকা পেয়ে যাচ্ছেন অভিভাবকেরা।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদ আহম্মেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার নওগাঁ মো: লুৎফর রহমান, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মমতাজ হোসেন মন্ডল, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বরিয়া-নাকইল সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আরোও অন্যান্য খবর
Paris