বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

৬৬ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

Paris
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

এফএনএস

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা-সগেরপুর এলাকার দুই কিলোমিটার সড়কের সংস্কার কাজে ব্যয় হয়েছে ৬৬ লাখ টাকা। এক মাস আগে সংস্কার কাজ শেষ হয়েছে। অথচ এখনই হাত দিয়ে টানলেই উঠে আসছে সড়কের কার্পেটিং। কয়েকদিন আগে স্থানীয় এক ব্যক্তি হাত দিয়ে সড়কটির কার্পেটিং তুলে ভিডিও ধারণ করেন। যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংস্কারের এক মাস না যেতেই কার্পেটিং উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদও করেন। কিন্তু তাদের কথা আমলে না নিয়ে সংস্কার কাজ শেষ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সামিহা এন্টারপ্রাইজ’। গোবরচাপা হাট এলাকার বাসিন্দা সাবেক কলেজশিক্ষক দেবু বলেন, ‘সড়কটি সংস্কারে নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে ও ফাটল দেখা দিয়েছে। পরে এসে ঠিকাদারের লোকজন রিপেয়ার করেছে কিন্তু সেটিও খুব ভালো হয়নি।’ এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সামিহা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইদুজ্জামান সিফাত বলেন, শিডিউলে চাহিদা অনুযায়ী সব উপাদানই সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে এরকম হয়ে থাকতে পারে। তবে দু-একদিনের মধ্যেই সড়কটি পুনরায় সংস্কার করে দেওয়া হবে। সড়কটির সংস্কার কাজ দেখভাল করার দায়িত্ব ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের। জানতে চাইলে বদলগাছী উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন ভিন্ন কথা। তার দাবী, কিছুদিন আগে বিএনপির একটি সভায় যাওয়ার সময় কিছু ব্যক্তির সঙ্গে অনাকাক্সিক্ষত ঝামেলা হয় সংস্কার শ্রমিকদের। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই ব্যক্তিরা জেল থেকে বের হয়ে এসব ষড়যন্ত্র করছেন। তারাই কার্পেটিং হাত দিয়ে তুলে ফেলে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

 


আরোও অন্যান্য খবর
Paris