বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নিয়ামতপুরে ২ মাদক কারবারি গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পৃথক দুটি অভিযানে ১৬ কেজি গাঁজা, ২১৩ পিচ ইয়াবা, নগদ এক লক্ষ টাকা ও একটি টিভিএস রাইডার রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের পখিরামারুর ছেলে আমরুল ইসলাম (৪৪) ও উপজেলার সদর ইউনিয়নের কড়কড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল হাসান জাহিদ (২৭)। এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ, মনঞ্জিল সিদ্দিকী ও এএসআই সাফিউলের সহযোগিতায় সোমবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের চারমাথা মোড়ে অভিযান চালানো হয়। সঙ্গীয় ফোর্সরা রাকিবুল ইসলামের মোটরসাইকেল থামালে তার কাছে থাকা ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয় ও সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই কর্মকর্তা আরও জানান, সোমবার রাত তিনটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে আরেকটি অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কামরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় ১৬ কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ টাকা। ওসি মাইদুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে  পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris