১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে প্রণোদনার সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩, ৩:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে প্রণোদনার সার ও বীজ বিতরণ
বিজ্ঞাপন

নাচোল সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ১টি পৌরসভা ও ৪ টি ইউনিয়নের ১১ হাজার ১শত ৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রায় এক কোটি সাড়ে পাঁচ লক্ষ টাকার ৭ টি শস্য ও শীতকালীন পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে ২৩ অক্টোবর (সোমবার) সকাল ৯ টায় প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মুগ, মুসুর, খেসারি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, কৃষির সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর ও উপকারভোগী কৃষকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন