১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩, ১০:২১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর
আজ শনিবার ভোরে নাটোরের লালপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হোসনেয়ারা খাতুন হীরা(৪০) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আট্টিকা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী এবং উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা যায়, ওই শিক্ষিকা বেশকিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে লালপুর উপজেলা নিবার্হী অফিসার শামীমা সুলতানা ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী সহ উধনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হেসেন গভীর শোক প্রকাশ করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন