ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার ‘টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিডেট’ এর আওতায় বিহারীনগর কর্নাই থেকে ঘুকসি খাড়ী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ খালের দু’পাড়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুর উপজেলার টুটিকাটা খালের কর্ণাই পয়েন্টে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
জানা গেছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে টুটিকাটা খাল। এ খালের দৈর্ঘ সাড়ে ১২ কিলোমিটার। খালটি আলমপুর ও উমার ইউনিয়নের মধ্যদিয়ে ঘুকসী খাড়ীতে গিয়ে মিলিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) থেকে ‘টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ‘টুটিকাটা খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠন গড়ে তোলা হয়। বর্তমানে এ সংগঠনের সদস্য সংখ্যা ৪শত ৭১ জন। টুটিকাটা খালের মিলিত স্থল ঘুকসী খাড়ী থেকে কর্ণাই পর্যান্ত প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ খালের দু’পাড়ে সমিতির উদ্যোগে প্রায় ৬ হাজার আকাশমনি গাছ রোপন কর্মসূচী বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা সমিতির সভাপতি মো.মোতাফ্ফর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো.সুমন মাহমুদ,উপজেলা সমবায় কর্মকর্তা মো.হারুনুর রশীদ,ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মো.মেহেদী হাসান,এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মো.আলমগীর হোসেন,সমিতির সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,কৃষক মো.আয়েন উদ্দিন ডালিম প্রমুখ। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো.সুমন মাহমুদ বলেন,জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিনে টুটিকাটা খালের দুই পার্শে ছয় হাজার আকাশমনি গাছ রোপন করা নিঃসন্দেহে এক ভালো কাজ।