১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে নারী চিকিৎসকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পরিচালক আটক

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ২:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে নারী চিকিৎসকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পরিচালক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর

নাটোরের লালপুরে আবাসিক মেডিকেল নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে হাসপাতালে পরিচালক একাব্বর হোসেন শান্তকে আটক করেছে পুলিশ। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে অবস্থিত মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক। গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় লালপুর থানার পুলিশ নাটোর সদর এলাকা থেকে তাকে আটক করেন বলে জানা গেছে। ওই হাসপাতালের পরিচালক ও তার স্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর রবিবার সন্ধ্যার পর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী চিকিৎসক। জানা যায়, ওই নারী চিকিৎসক মানবকল্যাণ মডেল হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কিছু অসামাজিক কাজের সাথে লিপ্ত বলে জানতে পাই নারী চিকিৎসক। সে ওই হাসপাতাল থেকে চাকরি অব্যহত দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ওই নারী চিকিৎসককে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন