বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবার পেল পোশাক ও খাদ্যসামগ্রী

Paris
Update : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবারকে চাল, ডাল, দুধ, কলা ও আপেলসহ প্রায় দশ প্রকার খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর)  সকালে উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি বলেন, অসহায় ৩ জমজ শিশু পুষ্টিহীনতায় ভুগছিল। খবর পেয়ে তার পরিবারের হাতে সাধ্যমত সহযোগিতা করা হয়েছে। আগামীতেও ওই পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও অভিভাবক। সুবিধাভোগী শিশুরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মামুন ও নায়েমা খাতুন দম্পতির ছেলে নাফিজ হুসাইন, নাফিস ইকবাল ও নাবিল উদ্দিন।


আরোও অন্যান্য খবর
Paris