১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে পিপিআর টিকাদান কর্মসূচি উদ্বোধন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শিবগঞ্জে পিপিআর টিকাদান কর্মসূচি উদ্বোধন
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে ৪ লাখ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন