সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

পথচারীকে বাঁচাতে উল্টে গেলো বাস ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ১০ জন

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় দ্রুতগতিতে আসছিল বাস। ওই ব্যক্তিকে দেখে হঠাৎ ব্রেক করেন বাসচালক। এতেই ঘটে মারাত্মক দুর্ঘটনা। বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক বাসটির মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে ১০ যাত্রী নিহত হন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের যশোর ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-কালীগঞ্জ উপজেলার মোস্থাফিজুর রহমান (২৫), চুয়াডাঙ্গার ডিঙ্গেদহের রেশমা (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাকদহের ওলিউল আলম (২৬) ও ঝিনাইদহ সদরের ইউনুচ আলী (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার জে কে পরিবহনের একটি বাসযাত্রী কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে রাস্তার ওপর থাকা যাত্রীকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে বাসটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের মাঝামাঝি সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে এবং ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি রাস্তার পাশে ধানক্ষেতে কাজ করছিলাম। এ সময় রাস্তা পার হচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাসটি তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক বাসের মাঝামাঝি ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ সময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কামাল হোসেন নামে বাসের এক বাসযাত্রী বলেন, আমি যশোর শহরের চাঁচড়া মোড় থেকে বাসে উঠি। বাসটি বেপরোয়াভাবে চলছিল। সড়কের বারোবাজার শহর পার হয়ে কিছু দূর আসতেই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এরপরই বাসটি উল্টে যায়। এরপর কী হয়েছে আমি আর বলতে পারব না। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মী বেলাল হোসেন বিজয় বলেন, দুর্ঘটনার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি রাস্তার ওপর আড়াআড়িভাবে পড়ে ছিল।

বাসের ভেতর আটকাপড়া আহত যাত্রীরা বের হওয়ার জন্য চিৎকার করছিলেন। হতাহতদের রক্তে রাস্তা তখন লাল হয়ে যায়। কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি বাসটি (ঢাকা-মেট্রো-গ-১১০২১৪) রাস্তার ওপর উল্টে পড়ে আছে। সেখান থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া আহতদের যশোর ও কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris