১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোরের লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নসহ ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ ৯ টি ওয়ার্ডে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লাকে ও সাধারণ সম্পাদক করা হয় আব্দুল হান্নান কে।

দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এর সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু , সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু , দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন