১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে : মেনন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে : মেনন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর

আমেরিকা ভিসা নীতি প্রয়োগ করে কিছু ব্যক্তির ভিসা বন্ধ করে সরকারকে বুঝাতে চাচ্ছেন দেখো তোমরা যদি আমাদের কথা না শুনো। তবে তোমাদের কাউকে আমাদের দেশে প্রবেশ করতে দেব না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কে সবাস জানায়। তিনি পার্লামেন্টে বলেছেন আমেরিকায় যেতে হবে এই কথা কে বলেছেন। আমাদের তো সাত সমুদ্র তের নদী পার হয়ে আরো দেশ আছে।আমরা সেখানে যাব। তিনি এই কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার গোপালপুর ঐতিহাসিক কড়াইতলা চত্বরে শহীদ কমরেড আব্দুস সালাম এর ৩১ তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমেরিকা মুক্তিযুদ্ধের সময় ভয় দেখিয়েছিল এবং পাকিস্তানের পক্ষ নিয়েছিল। কিন্ত আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন। রাশেদ খান মেনন আরো বলেন, বাণিজ্য মন্ত্রী বলেছেন সিন্ডিকেট ভাঙ্গা অসম্ভব ব্যাপার। আমরা বলি যদি প্রয়াস থাকে কখনো অসম্ভব ব্যাপার না। তিনি আরো বলেন সংবিধানের ভিত্তিতে নির্বাচন হবে। এবং সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পল্টি ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড: লোকমান হোসেন বাদল, কুষ্টিয়া জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সরকার, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আঃ রব, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ,উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়,বাগাতিপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ আ: করিম, নাটোর জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুস সামাদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন