বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নলডাঙ্গায় হেরোইনসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

নলডাঙ্গা থেকে প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় হেরোইনসহ আলীম শেখ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গরবার রাতে উপজেলার মাধনগর বাজার এলাকা থেকে মাদকসহ তাকে হাতে নাতে আটক করা হয়। গ্রেফতারকৃত আলীম উপজেলার পশ্চিম মাধনগর কাচারিপাড়ার মৃত মকবুল শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল আলীম শেখ। ইতিপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

মঙ্গলবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গার থানার পুলিশের একটি দল মাধনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ আলীমকে হাতে নাতে আটক করে। এসময় তার কাছে থেকে ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলীম শেখ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ৫ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রজু করা হয়েছে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris