মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) সদস্যদের মাঝে খামার যান্ত্রিকীকরণ ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (ফেজ-২ প্রজেক্ট) এর কৃষি উদ্ভাবনী তহবিল-২ (এআইএফ-২) এর ম্যাচিং গ্রান্ট কার্যক্রমের আওতায় গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ডেইরি খামারী এ্যাসোসিয়েশন মান্দা শাখার সভাপতি চন্দন কুমার মৈত্র, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মুবিন, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু প্রমুখ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্র জানান, উপজেলার ছোটবেলালদহ, দোডাঙ্গী ও ললিতপুর গাভী পালন সিআইজি সমবায় সমিতি লিমিটেডের মাঝে ৮টি অটো চার্জার ভ্যান, ২৮ টি দুধ বহনকারী মিল্ক ক্যান এবং ৫টি খড়/ঘাস কাটার মেশিন বিতরণ করা হয়।