বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

মানসিক ভারসাম্যহীন যুবকের সাবলের আঘাতে ২ নারী নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে দুই মহিলাকে সাবল (খন্তি) দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। ঘাতককে গ্রেফতার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড সিংপাড়া গ্রামে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার একই গ্রামে একজনের শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছিলো। লিপি (৩২) বাড়ির দরজার পাশে দাড়িয়েছিলেন হঠাৎ করে একই গ্রামের নিপেন সিংয়ের ছেলে প্রদিপ (২৮) এসে সাবল (খন্তি) দিয়ে মাথায় আঘাত করে তার কান্নার শব্দ শুনে মোনো (৫০) ছুটে আসলে তাকেও সাবল (খন্তি) দিয়ে মাথায় আঘাত করলে দুজনই সেখানে মাটিতে পড়ে মারা যান।

এ বিষয়ে শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, প্রদীপের সাবলের আঘাতে লিপি ও মোনো দুজনেরই মৃত্যু হয়। প্রদীপ একজন মানসিক ভারসাম্যহীন ছেলে। সে বেশ কিছুদিন থেকেই মানসিক ডাক্তার দেখাচ্ছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আমি সংবাদ পেয়ে ভাদরন্ড সিংপাড়া গ্রামে গিয়ে লাশ উদ্ধার করি এবং হত্যাকারী প্রদীপকে গ্রেফতার করি। স্থানীয় বাসিন্দা ও প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি কোন স্বাভাবিক মানুষের কাজ নয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন এজাহার করা হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris