বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

মান্দায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার ঋষি পল্লী ও মহানগর গ্রামে অভিযান চালিয়ে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে চোলাইমদ ও হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, মহানগর গ্রামের মৃত আব্বাস উদ্দিন মণ্ডলের ছেলে আলাউদ্দিন মণ্ডল ওরফে আলা (৫২) ও জোতবাজার ঋষি পল্লীর লবা ঋষির মেয়ে গায়েত্রি ঋষি (৩৫)। এদের মধ্যে আলার কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন ও গায়েত্রি ঋষির কাছ থেকে ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রেপ্তার আলাউদ্দিন আলার বিরুদ্ধে মান্দা থানা মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গ্রামে অভিযান চালিয়ে ৬০ গ্রাম হেরোইনসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এর পর জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ একই পল্লীর অজিত ঋষির বাড়ি থেকে ১০ লিটার চোলাইমদ ও ২০০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে মদ তৈরি উপকরণগুলো সেখানেই ধংস করে দেওয়া হয়েছে। পরিদর্শক খলিলুর রহমান আরও বলেন, অভিযানের সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু ঋষি পল্লীতে উপস্থিত থেকে গায়েত্রি ঋষিকে ৬ মাসের কারাদণ্ডসহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। অন্যদিকে অজিত ঋষি ও তার স্ত্রী তারা রানী ঋষিসহ আলাউদ্দিনের বিরুদ্ধে মান্দা থানা পৃথদ দুটি মামলা করা হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris