বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁয় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

Paris
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মাদক মামলায় মর্জিনা বেগম (৩৬) নামের এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মর্জিনা চাঁপাইনাববগঞ্জ সদর উপজেলারহাকিমপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানাযায়, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী এলাকা থেকে মর্জিনাকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর সদস্যরা। এ ঘটনায় ওইদিনই পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই বছরই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মর্জিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে এই মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। নওগাঁ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল খালেক জানান, শুনানিতে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায়ে আদালত আরও উল্লেখ করেছেন, গ্রেফতার হওয়ার পর থেকে এ পর্যন্ত আসামি যত দিন হাজতবাস করেছে তা দন্ডভোগ করেছে গণ্য করে ফৌজদারী কার্যবিধির ৩৫ (এ) ধারা মতে দন্ডের মেয়াদ থেকে বাদ যাবে। আসামিপক্ষে মামলাটির শুনানি করেন নওগাঁ জজ আদালতের আইনজীবী শুভ্র সাহা।


আরোও অন্যান্য খবর
Paris