১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
বিজ্ঞাপন

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় সড়ক দূর্ঘটনায় সুমন ইসলাম (২১) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত সুমন ইসলাম উপজেলার নোচনাহার বাজারের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সদর ডিগ্রি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, গতকাল মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে নোচনাহার ছাতুনতলী মোড় থেকে বাড়ি যাবার সময় তেলিপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে সুমনের। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন