বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

সোনামসজিদে পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত

Paris
Update : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে হযরত শাহ নেয়ামতুল্লাহ (রঃ) তোহাখানায় পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বার) চাঁপাইনবাবগঞ্জ ও জেলার বাইরে থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে। তাছাড়া তোহখানা চত্বরে কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে তোহাখানা মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জুম্মার নামাজের পর বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের দেখার জন্য শাহ নেয়ামতুল্লাহ (রঃ) এর বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দেখার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঔরশে অংশগ্রহণের অংশ হিসেবে এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। এছাড়া ওরশ শরীফ উপলক্ষে সোনামসজিদের সড়কের দু’ধারে বিভিন্ন পণ্যের মেলা বসেছে। তোহাখানায় জুম্মার নামাজ আদায় করেন, তোহাখানা মাজার কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা জজ আলী আকবর আজীজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ ধর্মপ্রাণ হাজারো মুসল্লী। উল্লেখ্য, শাহ্ নেয়ামতউল্লাহ (রঃ) দীর্ঘ প্রায় ৩৩ বছর এই অঞ্চলে সুনামের সাথে ইসলাম প্রচার করেন। পরে তিনি পিরোজপুরেই ১০৭৫ হিজরী (১৬৬৪ খ্রিষ্টাব্দে) মতান্তরে ১০৮০ হিজরীতে (১৬৬৯ খ্রিষ্টাব্দে) পরলোকগমন করেন। তাকে তোহাখানায় সমাহিত করা হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris