৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে সানিকে অব্যাহতি

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি, রাজশাহী
রাসিক মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে সানিকে অব্যাহতি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত কর্মকর্তার পদ থেকে মো. ইশতিয়াক আহমেদ সানিকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের পিএস/এপিএস/ব্যক্তিগত কর্মকর্তা পদে বর্তমানে মো. ইশতিয়াক আহমেদ সানি নামের কেউ কর্মরত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইশতিয়াক আহমেদ সানি নামের একজন নিজেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা বলে পরিচয় দিচ্ছেন। এটি প্রকৃতপক্ষে সঠিক নয়। বর্তমানে মেয়রের সাথে উক্ত ব্যক্তির কোন সম্পৃক্ততা নেই। এতএব, রাজশাহীবাসী সহ সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। একই সঙ্গে মেয়র সংশ্লিষ্ট যে কোন বিষয়ে উক্ত ব্যক্তির সঙ্গে যেকোন ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন