বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে গ্রামপুলিশদের মাঝে পোশাক বিতরণ

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫০ জন গ্রামপুলিশের মাঝে পোশাক ও নানান সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব পোশাক ও সরঞ্জামাদী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নে গ্রামপুলিশের ভূমিকা অনেক। বর্তমানে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাম পুলিশের অনেক অবদান রয়েছে এবং ভবিষ্যতে শিবগঞ্জের গ্রাম পুলিশদের অনেক বেশী ভূমিকা রাখার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রমূখ। এর আগে জেলা প্রশাসক শিবগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।


আরোও অন্যান্য খবর
Paris