বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মান্দা প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের ফেরদৌসের ছেলে রবিউল ইসলাম (১৮) ও নাটোর জেলার হাজিরহাট গ্রামের লিটনের ছেলে রকি (২৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই মোটরসাইকেল নিয়ে চার বন্ধু ঘোরাঘুরির উদ্দেশ্যে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি ভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেলে থাকা দুইজনের মৃত্যু হয়। অপর এক মোটরসাইকেল থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মান্দা থানার ওসি (তদন্ত) আবদুল গনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 


আরোও অন্যান্য খবর
Paris