১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা সভা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা সভা
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হায়াত। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন