বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নাচোলে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নাচোল থেকে প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। রবিবার ১০ সেপ্টেম্বর নাচোল উপজেলা পরিষদ মাঠে সকাল ১০ টার দিকে ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন ব্যাপী খেলার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।

স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান ও জান্নাতুন নাঈম, ক্রিড়া সমিতির সম্পাদক মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম ওবায়েদ, সহ-সম্পাদক আব্দুল হক, বাসিস নাচোল উপজেলা শাখার সভাপতি গোলাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজামুল হক ও সাধারণ সম্পাদক সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। খেলা পরিচালনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিড়া শিক্ষক, আনিকুল হক, আব্দুস সামাদ, মোরসালিন, মনিরুল ইসলাম, আবু তালেব ও রুহুল আমিন। ৪ টি ইভেন্টের খেলা উদ্বোধন হয় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা।


আরোও অন্যান্য খবর
Paris