বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে ২ প্রতিবন্ধী পেল খাদ্য সামগ্রী ও নগদ অর্থ

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই পরিবারের দুই প্রতিবন্ধী ছেলেকে চাল, ডাল, তেল, আলু, লবন, ছোলা, পেঁয়াজ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে ওই প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত। জানা গেছে- চককীর্তি ইউনিয়নের রানীবাড়ি গ্রামে দিনমজুর রশুদ্দীন মিয়া দুই ছেলে শারীরিকভাবে অক্ষম। আর্থিক অস্বচ্ছলতার কারণে পরিবার পরিজন নিয়ে দুবেলা খাবার যোগাতে হিমশিম খেতে হয় তাকে। শুধু তাই নয়, এক ছেলে তামিমকে দুই বছর থেকে বাঁশের বেড়া দিয়ে বন্দি করে রাখা হয় এবং অমিত ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে। খবর পেয়ে দুপুরে তাদের বাড়িতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ নিয়ে ছুটে যান ইউএনও। এ সময় দিনমজুর রশুদ্দীন মিয়া ও তার স্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এ উপজেলা যত অসহায় মানুষ রয়েছে, তাদের প্রত্যেকের খোঁজখবর নেয়ার চেষ্টা করি মাত্র। যতটুকু পারি সহযোগিতা করার ধারাবাহিকতা অব্যাহত রাখব ইনশাআল্লাহ্। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞাসহ ইউপি সদস্যরা।


আরোও অন্যান্য খবর
Paris