বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে ট্রান্সফরমারের মালামালসহ আটক ১

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ মাহবুব হোসেন বাবু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর উপর চাকপাড়া গ্রামের মৃত চেনু আলীর ছেলে। শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে থেকে গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস জানায়, গত মাসে উপজেলার বালুটুঙ্গী এলাকাসহ বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, শুক্রবার রাতে উপর চাকপাড়া ঢুলিপাড়া এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি হয়। সকালে আবারো মালামাল চুরি করতে গিয়ে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিস ও স্থানীয়রা। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি শিবগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris