সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

নওহাটা পৌরসভা নির্বাচনে এমপি আয়েনসহ আট দিনে ছয় অভিযোগ করেও প্রতিকার পাননি ‘বিদ্রোহী’ প্রার্থী বারী খান

Paris
Update : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : আগামী ১৪ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুল বারী খান। নির্বাচনে তার প্রতীক ‘নারিকেল গাছ’। প্রচারণা শুরুর পর ফেব্রুয়ারির ১ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে ছয়টি লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসকের কাছে। কিন্তু প্রতিকার পাননি। গতকাল মঙ্গলবার বিকালে নওহাটায় নিজের নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী(স্বতন্ত্র)আবদুল বারী খান। তার অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান হাফিজের পক্ষে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করে অংশ নিচ্ছেন প্রচারেও।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আবদুল বারী খাঁন জানান, গত ১ ফেব্রুয়ারি প্রথম এমপি আয়েনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত অভিযোগ দেন জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। পরদিন ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে তিনি আরেকটি অভিযোগ দেন এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে বলা হয়, আচরণবিধি লঙ্ঘন করে এমপি আয়েন নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন। ৪ ফেব্রুয়ারি বারী আরেকটি অভিযোগ দেন জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনে। এ অভিযোগে তিনি ১৯টি ভোটকেন্দ্রের জন্য ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়ার জন্যও অনুরোধ করেন। ৬ ফেব্রুয়ারি তিনি ডাকযোগে একটি অভিযোগ পাঠান প্রধান নির্বাচন কমিশনারের কাছে। ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনে দেয়া এক অভিযোগে বারী বলেছেন, সহকারী রিটার্নিং অফিসার নির্বাচনের জন্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করেছেন। কিন্তু অনেকেই এমপি আয়েনের পছন্দের লোক না হওয়ায় তিনি সহকারী রিটার্নিং অফিসারকে চাপ প্রয়োগ করে তালিকা পরিবর্তন করিয়েছেন। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি বারী ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসককে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগে পরিবর্তন করে দেয়া সাতজন প্রিসাইডিং এবং সহকারী প্রিসাইডিং অফিসারের নাম উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রার্থী আবদুল বারী খান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কাছে তথ্য আছে- নৌকার প্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছেন। কোথাও নারিকেল গাছ প্রতীকের পোস্টার টানাতে দেয়া হচ্ছে না। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ নিয়ে তিনি ছয়টি লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু প্রতিকার পাননি। তাই তিনি এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এ ব্যাপারে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক সাংবাদিকদের বলেন, অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন না এ কথাটা ঠিক না। নওহাটা পৌর এলাকাটি তিনটি থানার মধ্যে পড়েছে। সব থানার ওসিদের ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তিনজন ম্যাজিস্ট্রেট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে স্থানীয় সংসদ সদস্যের নির্বাচনি প্রচারে অংশ নেয়ার বিষয়টি তাদের নজরে আসেনি। সংবাদ সম্মেলনে আবদুল বারী খান সাংবাদিকদের আটটি ছবির প্রিন্ট কপি দেন, যেখানে দেখা যাচ্ছে এমপি আয়েন উদ্দিন নৌকার প্রার্থী হাফিজের নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে কথা বলতে গতকাল রাতে এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


আরোও অন্যান্য খবর
Paris