২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ২:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ
বিজ্ঞাপন

বদলগাছী সংবাদদাতা

নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ^ ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খলিল আহমদ। সফর সঙ্গী ছিলেন উপসচিব রাজীব কুমার সরকার। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টায় পাহাড়পুর বৌদ্ধবিহারে উপস্থিত হয়ে বিহারের বিভিন্ন সাইড ঘুরে দেখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে সচিব খলিল আহমদ বলেন বর্ষাকালে বিহারের নিচে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশনের কোনো পথ সৃষ্টি করা গেলে সে বিষয়ে প্রদক্ষেপ নেওয়া হবে। এছাড়া হলুদ বিহার সংরক্ষণে বাউন্ডারী ওয়াল নির্মানসহ প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন