২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিদেশিদের কাছে ধর্না দিয়ে বিএনপির লাভ হবেনা: খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ২:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বিদেশিদের কাছে ধর্না দিয়ে বিএনপির লাভ হবেনা: খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি

বিদেশিদের কাছে ধর্না দিয়ে বিএনপির লাভ হবেনা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (৫ সেপ্টম্বর) বিকালে নিয়ামতপুরের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, যে উন্নয়নকে ভালবাসবে সে শেখ হাসিনার পক্ষে সমর্থন জানাবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বের শক্ত ভিত(অবস্থান) নেই।তাদের দ্বারা দেশের কোন উন্নয়ন হয়নি।তাদের দিয়ে উন্নয়ন সম্ভবও নয়। এসময় বিএনপি নেতাদের ভোট চাওয়ার মুখ নেই বলে উল্লেখ করেন তিনি। মির্জা ফখরুল এর সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণই সকল শক্তির মূল।বিদেশিদের কাছে ধর্না দিয়ে লাভ হবেনা।মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও কোন কোন পরাশক্তি আমাদের স্বাধীনতার বিরোধিতা করে সফল হয়নি। পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কর্মকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পাড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুজিব গেন্দা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ , মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন