বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় সিএনজি অটোরিকশার অবাধ চলাচলের দাবিতে মানববন্ধন

Paris
Update : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

মান্দা প্রতিনিধি

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে অবাধে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিএনজি মালিক-শ্রমিক সমিতি। গতকাল সোমবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাট বাসস্ট্যাণ্ড এলাকায় মানববন্ধনে অংশ নেন শতাধিক সিএনজিচালিত অটোরিকশার চালক ও মালিক।

সিএনজি মালিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সিএনজি মালিক সমিতির সহসভাপতি শরিফুল ইসলাম (বাবু), জেলা সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি শাহিন আলম, সাবাইহাট শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা সিএনজি মালিক সমিতির সদস্য আমিনুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলা মালিক সমিতি নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ও চৌদ্দমাইল এলাকায় অবৈধ চেকপোস্ট বসিয়ে লাঠিয়াল বাহিনী দিয়ে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে আসছে। গত ২৮ আগস্ট বাস মালিক সমিতি নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর সাইনবোর্ড এলাকায় নতুন করে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে। গত ২৯ আগস্ট সিএনজি-পিকআপের চালক ও মালিকেরা এ চেকপোস্ট বসানোর প্রতিবাদ করতে গেলে বাস মালিক সমিতির লোকজন তাঁদেরকে মারধর করে। বর্তমানে বাস মালিক সমিতির লোকজন নওগাঁ-রাজশাহী মহাসড়কে কোনো সিএনজি চলাচল করতে দিচ্ছে না।

তাঁরা বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাতে না পেরে গত এক সপ্তাহ ধরে সিএনজির চালক ও মালিকের আয়-উপার্জন বন্ধ হয়ে গেছে। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় অনেক চালক ও মালিক কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না। এভাবে চলতে থাকলে সিএনজি মালিক ও শ্রমিকদের পথে বসতে হবে। অনেকে ধারদেনা ও ঋণ নিয়ে সিএনজি কিনে সংসার চালায়। কিন্তু বাস মালিকদের একচ্ছত্র আধিপত্যের কারণে তাঁরা সিএনজি চালাতে পারছেন না। পরিবার-পরিজন নিয়ে দুর্বিসহ জীবন কাটাতে হচ্ছে তাঁদের। সিএনজি মালিক সমিতি সাবাইহাট শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কে অবাধে সিএনজি চলাচলের দাবিতে গতকাল রোববার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বাস মালিক ও সিএনজি-পিকআপ মালিক-শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি, খুব তাড়াতাড়ি চলমান সমস্যার একটা সমাধান হয়ে যাবে।


আরোও অন্যান্য খবর
Paris