বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

Paris
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রধানমন্ত্রী উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৭০জন এবং প্রাথমিক পর্যায়ে ৩০জন, মোট ১০০জনকে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা: জিয়াউর রহমান। এর আগে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জিয়াউর রহমান বলেন, কাউকে পেছনে রেখে নয়, সর্বস্তরের মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দেয়া এ উপহার সম্মানের সাথে গ্রহণ ও ব্যবহার করে সু-শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি। এসময় তিনি সার্বজনীন পেনশন স্কীমের সুফল ও সুবিধা তুলে ধরে বলেন, সরকারের এ পদক্ষেপ প্রসংশার দাবি রাখে। বিষয়টি প্রচার করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা সারমিন এর সভাপতিত্বে, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ইউএইচএফপিও পাপিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি, নাচোল সদর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল-মেহরাব, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহসহ অন্যরা।


আরোও অন্যান্য খবর
Paris