বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কোটি টাকার সোনার বার ফেলে পালালো চোরাকারবারি

Paris
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্তে ভারতে পাচারের সময় একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে মালিকবিহীন ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্বার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার (৩০ আগষ্ট) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার ২৩/৮ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামে এসব স্বর্ণের বার উদ্বার করে বিজিবি ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) ব্যাটলিয়ন। উদ্বার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকা। বুধবার দুপুরে ব্যাটলিয়ন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন। বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে বিজিবি সদস্যরা বাখের আলী গ্রামে উৎ পেতে বসে থাকে। এসময় একটি ব্যাগ হাতে এক ব্যক্তিকে আসতে দেখে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বারসহ ব্যাগ ফেলে সেখানে থাকা কাশবনে পালিয়ে যায় চোরাকারবারি। লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন আরও জানান, ওই এলাকা চরাঞ্চল হওয়ায় ঘন কাশবনে বেষ্টিত। এছাড়া বর্তমানে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে অধিকাংশ চরাঞ্চলই পানির নীচে প্লাবিত। যে কারণে চোরাকারবারীকে ধাওয়া করার পরে, সে হাতের ব্যাগটি ফেলে ঘন কাশবনের মধ্যে লুকিয়ে যায়। অনেক খোজাখুজির পরে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।


আরোও অন্যান্য খবর
Paris