বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

দেড় বছর পর কবর থেকে লা-শ উত্তোলন

Paris
Update : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বছর ছয় মাস পর গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, চিকিৎসক ডা. খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শওকত আলীসহ স্থানীয়রা। এসময় কবরস্থানে ভীড় জমায় গঙ্গলপুর বিশুক্ষেত্র গ্রামের বিভিন্ন বয়সী উৎসুক জনতা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন জানান, নিহতের ঘটনা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে মরদেহ কঙ্কালের বিভিন্ন অংশ উত্তোলন করা হয়েছে। জানা যায়, গত বছরের ১৬ মার্চ নিহত গোলাম রাব্বানীর স্ত্রী পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে লাশ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রাব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের কারনে আদালত মরদেহ কবর থেকে উত্তোলন করার আদেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris