বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

নারীর ঋণের টাকা ছিনতাই

Paris
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী নারী শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর মহল্লার কসির উদ্দিনের স্ত্রী। এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার সহড়াতলা মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযোগ বলা হয়, দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর ব্র্যাক ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ উত্তোলন করে ভাতিজা মোহাব্বতের রিকশাযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সহড়াতলা মহল্লায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত মরিয়মকে রিকশা থেকে নামিয়ে হঠাৎ মারধর করতে থাকে। পরে ভাতিজা মোহাব্বতের কাছে থাকা ৫০ হাজার টাকার ব্যাগ ছিনতাই করে নেয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, উভয় পক্ষের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধ আছে। এ কারণেই এ ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে।


আরোও অন্যান্য খবর
Paris