বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার প্রতিষ্ঠানে জরিমানা

Paris
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

আককাস আলী, নওগাঁ

নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করার অপরাধে ৪ বেকারীর মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. আতিয়া খাতুন এ জরিমানা করেন। র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২ পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট উৎপাদন ও বিপণন করার অপরাধে বিপাশা বেকারীর মালিক মো. আব্দুল হামিদকে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারীর মালিক মো. বজলুর রহমানকে ৫ হাজার টাকা, রিভা বেকারীর মালিক ফরিদুল ইসলামকে ২  হাজার টাকা, সাদিয়া বেকারীর মালিক মো. শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করেন এবং উক্ত মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করেন।


আরোও অন্যান্য খবর
Paris