নাচোলে পিস্তল ও বিস্ফোরকসহ যুবক আটক
নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সদর ইউনিয়নের হাঁকরইল গ্রামে ইসরাফিল ইসলাম (২৭) পিতা-মৃত জাকারিয়া এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর রাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এ সময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ আটক করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে। উল্লেখ্য, ভিন্ন দুটি মামলায় আসামী প্রায় এক বছর চার মাস জেল খাটে। জেলে থাকাকালীন অজ্ঞাত এক অস্ত্র ব্যবসায়ীর সাথে তার পরিচয় হয়। এ অবৈধ লেনদেনের ছক সেখানে তৈরি করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
