২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

খুলনায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
খুলনায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু
বিজ্ঞাপন

খুলনা জেলায় বিদ্যুতায়িত ফসলি জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে রূপসা উপজেলার আনন্দনগর গ্রামে সবজিক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনন্দনগর গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ ও ইকবাল শেখ। -এফএনএস

রূপসা থানার ওসি মো. শাহিন বলেন, রূপসার আনন্দনগরে একটি সবজি ক্ষেতে ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য বৈদ্যুতিক তারে বিদ্যুতের সংযোগ (ক্যাবল) দেওয়া ছিল। নিহত দুই ভাই যাতায়াতের সময় তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এদিকে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন