বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ-বালিয়াদিঘি গ্রামের সামিউল ইসলামের বাড়ির একটি গোয়াল ঘর থেকে মদগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান বাড়ির মালিক সামিউল ইসলাম। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে বিদেশী নামি দামি ব্যান্ডের মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থান ও বন্দর এলাকায় বিক্রি করে আসছিল সামিউল ইসলাম। বিষয়টি জানতে পেরে রাত পৌণে তিনটার দিকে তার বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সামিউল পালিয়ে গেলেও তার বাড়ির গোয়াল ঘর থেকে ৪০ বোতল রয়েল স্টেজ, ৩৭ বোতল অফিসার চয়েস, ৫৮ বোতল ইএম বসসহ মোট ১৩৭ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়াও কয়েক বস্তা মেশিনারিজ পার্টসও জব্দ করা হয়। ওসি আরো বলেন, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris