বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

মান্দায় আগুনে পুড়লো বসতবাড়ি

Paris
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

মান্দা প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ গৃহকর্তা জিয়াউর রহমান পিড়াকৈর পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

গৃহকর্তা জিয়াউর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে আমার স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। এসময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বাড়ির ভেতরের বারান্দায় আগুন লেগে যায়। মুহুর্তে তা বাড়ির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।’ জিয়াউর রহমান আরও বলেন, আগুনে ধান-চাল, ফ্রিজ, ধান মাড়াইয়ের মেশিন, শ্যালোমেশিন, ঘরের ছাউনির টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে অন্তত ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris