সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

রাজশাহীতে এনা গ্রুপের নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি এনামুল

Paris
Update : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্র সিটি কর্পোরেশনের পশ্চিম পাশে কাদিরগঞ্জে স্বনামধন্য নির্মানকারী প্রতিষ্ঠান এনা গ্রুপের রাজশাহী শাখার নতুন অফিস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্যাধুনিক এই শাখা অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এনা গ্রুপের চেয়ারম্যান, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, এনা গ্রুপের আঞ্চলিক ব্যবস্থাপক সারোয়ার জাহান, প্রধান প্রকৌশলী সুলতানুল ইসলাম, এনা গ্রুপের প্রকল্প ব্যবস্থাপক জগলুল হায়দারী,

ম্যানেজার এ্যাডমিন আলফোর রহমান, ক্রয় কর্মকর্তা মাসুদ রানা, প্রকৌশলী সাখাওয়াত হোসেনসহ এনা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইতোপূর্বে একই স্থানে ৩ তলা বিশিষ্ট একটি পুরাতন অফিস থেকে এনা গ্রুপের আঞ্চলিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। ভবনটি অনেক পুরাতন হওয়ায় সেটা ভেঙ্গে বহুতল বিশিষ্ট আধুনিক শাখা অফিস নির্মান করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris