বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

চাঁপাইনবাবগঞ্জে সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে খামারে গরু চুরি

Paris
Update : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুকুরে মাছ চাষের পাশাপাশি সেখানেই খামার গড়ে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী। বড় ও মাঝারি মিলে মোট ১৭টি গরু ছিল তারা খামারে। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পুকুর ও খামারের চারদিকে মোট ৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। রবিবার (২০ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাসেম আলীর খামার থেকে ৫টি অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি হয়েছে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিন শহরের খামার থেকে এসব গরু চুরি হয়। চুরিতে অংশ নেয় ৭-৮ জন সদস্য। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। খামারের দরজার তালা ভাঙতে ব্যবহার করা হয় গ্যাস এবং চোরদল খামারে প্রবেশ করে তিনটি সিসিটিভি ক্যামেরার সংযোগ তাঁর কেটে দেয়।

এনিয়ে সোমবার (২১ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, খামার মালিক ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী। এ ঘটনায় সোমবার দুপুরে খামার পরিদর্শন করেছে পুলিশ ও প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, প্রতিদিনের ন্যায় গরুর খাবার ও পানি দিয়ে খামারে তালা মেরে ঘুমিয়ে যান খামার দেখভালের দায়িত্বে থাকা রাখাল। রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে চোরের দল খামারে প্রবেশ করে গ্যাস দিয়ে তালা কেটে প্রবেশ করে। এছাড়াও সাতটি ক্যামেরার মধ্যে সামনের দিকে থাকা তিনটি খামারের সংযোগ তাঁর কাঁচি দিয়ে কেটে দেয়। মোট ৬টি গরু চুরি হলেও সকালে খুঁজতে বের হলে খামারের পাশের ধানক্ষেতে একটি গরু পাওয়া যায়।

খামার মালিক তাসেম আলী বলেন, মোট ১১টি বড় গরু ও ৬টি ছোট গরু মিলে খামারে মোট ১৭টি গরু ছিল। এরমধ্যে চুরি হয়েছিল ৬টি বড় গরু। সকালে খামারের পাশে একটি গরু পাওয়া যায়। সোমবার বিকেল পর্যন্ত গরুগুলোর কোন সন্ধান মেলেনি। আশা করি, পুলিশ জোরালোভাবে তদন্ত করে গরুগুলো উদ্বার করবে। অস্ট্রেলিয়ান জাতের গরুগুলোর প্রত্যেকটির দাম প্রায় ৩ লাখ টাকা করে। এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খামারীর অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সহ পুলিশের একটি তদন্ত দল খামারটি পরিদর্শন করেছেন। গরুগুলো উদ্বারে কাজ করছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris