২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৫ আগস্ট নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট ও পোস্টে মন্তব্য করায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব। মামলা দায়েরের পর পোস্টদাতা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোলাহাট থানায় ওসি সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার আসামীরা হলেন- ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ শিমু (৩৫), পোস্টদাতা উপজেলার দলদলি ইউনিয়নের নিমগাছি এলাকার জমসেদ আলীর ছেলে ও সাবেক ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা (২৯), মুশরিভুজা-খড়কপুরের আলমাস আলীর ছেলে মিনহাজুল (২৮), হোসেন ভিটা এলাকার আব্দুস শুকুরের ছেলে বাইরুল ইসলাম (৩১), খড়কপুরের জাহির হোসেনের ছেলে সাগর আলী (২৬)। ওসি জানান, সোহেল রানা ১৪ আগস্ট ফেসবুকে শোক দিবস ১৫ আগস্ট নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। বাকী আসামীরা তার পোস্টে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে আসামী করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী। মামলা দায়েরের পর পোস্ট দাতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মহিলা ভাইস চেয়ারম্যানের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন