২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
বিজ্ঞাপন

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লক বা টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। উপজেলার মোবারকপুর উপরটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, বিদ্যালয়ে ওয়াশ ব্লক বা টয়লেট নির্মাণের কাজ চললেও  ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশলী আমাকে কিছুই জানাননি। তারা ড্রয়িং ও সিডিউলের কোন কপি দেননি। তিনি আরো বলেন, কাজ হচ্ছে নিম্নমানের ইট, খুয়া, সিমেন্ট ও রড দিয়ে। এর প্রতিবাদ করলে তারা বলছেন, কাজ ঠিকমত হচ্ছে। একই কথা বললেন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর রহমান। জানা গেছে- চলতি অর্থবছরে মোবারকপুর উপরটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ওয়াশব্লক বা টয়লেট নির্মাণে জনস্বাস্থ্য দপ্তর থেকে ১৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে কাজ শুরু হয়। স্থানীয়রা জানায়, ঠিকাদার সংশ্লিষ্ট দপ্তরের লোকজনের যোগসাজজে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ওয়াশব্লক বা টয়লেট নির্মাণের কাজ চলছে। সংশ্লিষ্ট দপ্তরের খাইরুল ইসলাম বলেন, ড্রয়িং ও সিডিউল সরাসরি জনস্বাস্থ্য প্রকৌশলীর হেড অফিস থেকে আসে এবং এটা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট চলে আসার কথা। জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বাবুল আকতার বলেন, কোন অনিয়ম বা দূর্নীতি হয়নি। তাছাড়া প্রধান শিক্ষককে সবকিছু জানানো হয়েছে। তার মাধ্যমে ওয়াশব্লক বা টয়লেট স্থানটুকুও তিনি দেখিয়ে দিয়েছেন। সংশ্লিষ্ট ঠিকাদার রাজন আলি জানান, শুুধু ওই প্রাথমিক বিদ্যালয়ের কাজ করছি না। আরো অনেক বিদ্যালয়ের ওয়াশ ব্লক বা টয়লেট নির্মাণের কাজ করছি। কোথাও কোন অনিয়ম ও দূর্নীতি হয়নি। তবে বিভিন্ন স্থানে কাজ করার কারণে অতিরিক্ত ব্যস্ত থাকায় ড্রয়িং ও সিডিউলের কপি দেয়া হয়নি। আগামী রবিবার দুটোর কপি প্রধান শিক্ষকের হাতে দিয়ে দিবো। তিনি আরো বলেন, অবশ্যই তাদেরকে জানিয়ে কাজ চলছে। যদি তারা মনে করে, ওয়াশ ব্লক বা টয়লেট নির্মাণে অনিয়ম হচ্ছে ,তাহলে তারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিতে পারেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষ বলেন, প্রকৌশলীর সাথে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন