বৃহস্পতিবার

২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত ৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম

নওগাঁয় নাশকতা মামলায় ১২ জামায়াত নেতা-কর্মী গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আককাস আলী, নওগাঁ

নওগাঁর সাত থানায় অভিযান চালিয়ে নাশকতা মামলার মোট ১২জন জামায়াত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানাপুলিশ। তাদের সকলকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর থানার এলাকা হতে মোয়াজ্জেম হোসেন এবং জেলার পত্নীতলা থানার বাসিন্দা ও নওগাঁ শহরের তাজের মোড় সংলগ্ন বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও পার নওগাঁ সরদার পাড়া গ্রামের হাফিজুর রহমান। নিয়ামতপুর থানার জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মিনু (৪৫) এবং জামায়াত সমর্থক আড্ডা সমাসপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে নাজিমুজ্জামান (২৭)। রাণীনগর থানার পারইল ইউপির সাবেক সেক্রেটারি এম এ মতিন প্রামানিক (৬০) ও বিশিয়া গ্রামের জামায়াত কর্মী শহিদুল ইসলাম (৫৩)। পত্নীতলা থানার পাটিচড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক (৬২) ও দিবর ধোয়াপাড়া গ্রামের ইয়াকুব আলী (৩৫)। সাপাহার থানার জবাই গ্রামের মাসুদ হোসেন (৩০), পোরশা থানার হাবিবুল্লাহ ও নওশাদ। ধামইরহাট থানার ফতেপুর গ্রামের জামায়াত নেতা আতোয়ার রহমান (৫০)। জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক থাকা অবস্থায় তারা যেন কোন ভাবেই কোন প্রকারের নাশকতার সৃষ্টি করতে না পারে সেই জন্য গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের পর সকল প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 


আরোও অন্যান্য খবর
Paris